ঝিনাইদহে ডিজিটাল সেন্টার’র ১০ বছর পূর্তি উপলক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ জনগণের দৌর গড়ায় সেবার ১০ বছর। এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে মুজিব বর্ষ উপলক্ষে ডিজিটাল সেন্টারের ১০ বছর পূর্তিতে কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়সহ দেশের ১০টি জেলার জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহাসহ উর্দ্ধোতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে অংশ নেয়। এসময় জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উদ্যোক্তা ও উপকার ভোগিরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর