ভাঙারির দোকান থেকে এক মণ ওজনের মর্টার শেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ভাঙারির দোকান থেকে এক মণ ওজনের মর্টার সেল উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার) সকালে আখাউড়া পৌরসদরের বাইপাস নারায়োনপুর এলাকার ‘ভাঙারি স্টোর’ নামের একটি দোকান থেকে এই শেল উদ্ধার করা হয়। বর্তমানে মর্টার শেলটি দোকানেরই একটি কক্ষে ড্রামবর্তী পানির নিচে রাখা আছে।

দোকানের মালিক আলমগীর মিয়া জানান, মঙ্গলবার বিকালে তমা কোম্পানির শ্রমিকরা পুরাতন রড সহ মর্টার শেলটি বিক্রি করে। বুধবার এটি দেখে সন্দেহ হলে বিষয়টি তিনি পুলিশকে অবগত করেন।

পুলিশ প্রশাসন ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদে পানিতে ডুবিয়ে রাখে। পুলিশের ধারণা শেলটি স্বাধীনতা যুদ্ধের সময ফেলে রাখা হয়। তবে মর্টার শেলটি নিস্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা ও দোকানের কর্মচারীদের দাবি, তারা না জেনে লোহা মনে করে অবিস্ফোরিত মর্টার শেলটি কিনে রাখেন। তবে নিরাপত্তার খাতিরে শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য পুলিশের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

আখাউড়া থানার অফিসার ইনচাজ রসুল আহমেদ জানান, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। পরীক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে মর্টার শেলটি নিরাপদ স্থানে ড্রামবর্তী পানিতে রাখা হয়েছে।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর