তিন দফা দাবিতে বিচার বিভাগীয় এসোসিয়েশন’র স্মারকলিপি প্রদান

আজ বুধবার কেন্দ্র ঘোষিত ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় এসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দরা কুড়িগ্রাম জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করেছেন।

ঘোষিত কর্মসুচী অনুয়ায়ী ১০ নভেম্বর আদালত প্রাঙ্গণে তিন দফা দাবি সম্বলিত ব্যানার টাঙ্গানো, ১১ নভেম্বর সারাদেশের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান এবং ২৭ নভেম্বরের মধ্যে দাবী আদায়ের দৃশ্যমান অগ্রগতি না হলে ২৮ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচী ঘোষনা করবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিচার বিভাগীয় এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ শাহ আলম, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রসঙ্গক্রমে উল্লেখ্য- তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ দিন ধরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন আন্দোলন করে যাচ্ছেন। ইতিপূর্বে দাবী আদায়ের লক্ষ্যে আইন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছেন।

দাবী গুলো হচ্ছে (১) অধস্তন আদালতের কর্মচারীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অর্ন্তভূক্ত করে উক্ত স্কেলে বেতন ভাতা প্রদান (২) সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করে হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ে ন্যায় জ্যেষ্ঠতা ও দক্ষতার ভিত্তিতে প্রতি ০৫ (পাঁচ) বছর অন্তর পদোন্নতি উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা ও (৩) অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করত: এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর