সুনামগঞ্জ আমার ঠিকানা: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ আমাদের জেলা, আমাদের ঠিকানা। সুনামগঞ্জের সম্মান ও মর্যাদা অবশ্যই আমরা রক্ষা করব বলে জানিয়েছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় উড়ালসড়ক নির্মাণ করা হবে। আর এ সড়ক দিয়ে বর্ষাকালেও চলাচল করা যাবে।

বুধবার (১১ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এম এ মান্নান চত্বরে আয়োজিত সমাবেশে ঢাকা থেকে ভিডিওকলের মাধ্যমে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ভাটি এলাকার উন্নয়নের জন্য বর্তমান সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। সুনামগঞ্জের দুর্গম হাওর এলাকায় উড়ালসড়ক নির্মাণ করা হবে। দিরাই শাল্লা থেকে আজমিরিগঞ্জ সড়কের কাজ শুরু হয়েছে। জগন্নাথপুরের কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতুর কাজ চলমান রয়েছে। হাওর এলাকা থেকে রাজধানীর সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও আরামদায়ক করে তোলা হবে। হাওরবাসী কম সময়ে কম খরচে ঢাকায় যেতে পারবেন।

এ বিশ্ববিদ্যালয়ে হাওর এলাকার পিছিয়ে থাকা ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে। আমরা সুনামগঞ্জে কৃষি কলেজ স্থাপনের জন্য আবেদন করব।

সুনামগঞ্জের মাছ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হাওর উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর