পাবনায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই সন্ত্রাসী আটক

পাবনা র‌্যাবের বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী গোয়ালন্দঘাট ফায়ার সার্ভিস অফিসের সামনে অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভালবার ও ২৭৩৫ পিচ ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

আটককৃত’রা হলেন রাজবাড়ী গোয়ালন্দঘাট সামছু মাষ্টার পাড়া’র মোঃ জালাল শেখ’র ছেলে মোঃ শামীম শেখ (২২), এবং গোয়ালন্দঘাট ওয়াহিদ ফকির পাড়া’র শাহজাহান শেখ’র ছেলে মোঃ কামরুল হাসান (১৯)।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ও নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরস্পরপর যোগসাজসে নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানায় অস্ত্র ও মাদকের পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর