এএসপি আনিসুল হত্যার অভিযোগপত্র দ্রুত দেওয়া হবে

চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্মীদের মারধরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ।

আজ বুধবার দুপুরে আনিসুল করিমের গাজীপুরের বাসায় গিয়ে এ কথা জানান ডিসি হারুন।

এসময় তিনি আরও বলেন, চিকিৎসা নিতে গিয়ে হাসপাতাল কর্মীদের মারধরের পর এএসপি আনিসুল করিমের মৃত্যু হয়। এ ঘটনায় গ্রেফতারদের বুধবার থেকে রিমান্ড শুরু করা হবে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর