দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৩ জনের। মৃত্যু হয়েছে ১৯ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ১২৭ জন। মোট শনাক্ত হলো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন করোনা রোগী।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।
বার্তাবাজার/কে.জে.পি