মাগুরায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্ধদের মাঝে সাদা ছড়ি বিতরণ, রক্তদান ও আনন্দ মিছিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় বুধবার যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগ ২০ জন অন্ধের মাঝে সাদা ছড়ি বিতরণ, আছিয়া খাতুন রেডক্রিসেন্ট রক্তদান কেন্দ্রে ৩০ ব্যাগ রক্তদান করেছে।

এ সময় জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায় শেখ সালাহউদ্দিন, ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অন্যরা।

এর আগে সকালে শহরের জামরুল তলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নের্তৃবৃন্দ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর