গোপালগঞ্জে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোহনা টেলিভিশন ১০ বছর পেরিয়ে ১১ বছরে পর্দাপন করায় গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১ টায় গোপালগঞ্জ প্রেসক্লাব এর সম্মেলন কক্ষে মোহনা টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ এর সভাপতিত্বে, আলোচনা সভায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহম্মেদ, মহা সচীব সৈয়দ মিরাজুল ইসলাম, দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদক ও প্রকাশক শেখ মোস্তফা, মাই টিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরি, দৈনিক যুগের সাথীর বার্তা সম্পাদক এম. আরমান খান জয়, দৈনিক আমাদের পত্রিকার বার্তা সম্পাদক এম. আজমানুর রহমান, টুঙ্গিপাড়া নিউজের স্টাফ রিপোর্টার মোল্লা রোমানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মোহনা টেলিভিশনের উত্তরোক্তর সমৃদ্ধি কামনা করেন। পরে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সবার মধ্যে মিষ্টি বিতরন করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর