মাগুরায় হিন্দু যুব মহাজোটের সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী মানববন্ধন

কুমিল্লার মুরাদ নগরে ফেসবুকে গুজব তৈরি করে হিন্দু ঘরবাড়ি, মন্দিরে হামলা ও অগ্নি সংযোগ এবং নারীর শ্লীলতাহানির বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে মাগুরা হিন্দু যুব মহাজোট।

বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু যুব মহাজোটের উপদেষ্ঠা মলয় কুমার সেন, সভাপতি রিপন ঘোষ, সাধারণ সম্পাদক রনি কুরি, সদস্য চঞ্চল অধিকারি, সুমন বসু, তন্ময় বিশ্বাস, রিন্টু ভট্টাচার্য্য, নির্মল বিশ্বস প্রমুখ।

মানববন্ধন সমাবেশে বক্তরা কুমিল্লার মুরাদ নগরসহ সারাদেশে বিভিন্ন স্থানে উদ্দেশ্য প্রনোদিতভাবে হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর