লক্ষ্মীপুরের কমলনগরে মাঠ দিবস উপলক্ষে ৪ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলার করুনা নগর চরজাঙ্গালীয়া বিদ্যালয় মাঠে এসব বীজ বিতরণ করা হয়। এর আগে কৃষকদের নিয়ে র্যালী ও ধান ক্ষেত পরিদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সু-শান্ত কুমার দত্ত, কৃষিবিদ জাহেদুল ইসলাম।
এসময় বীজের সঠিক ব্যবহার, নিয়ম-কানুনসহ কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন বক্তারা।
বার্তাবাজার/অমি