মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১

পঞ্চগড়ের সদর উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোঃ মাসুম (২২) নামে এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলাধীন সাতমেড়া ইউনিয়নের ঝিটকুড়া এলাকায় জগদল-দেবনগড় পাঁকা সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহী যুবক মাসুম তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দলুয়াগছ এলাকার সোলেমান আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে মাসুম সোহাগ হোসেন নামে তার মামাতো ভাইকে পঞ্চগড় শহরে বাসে উঠিয়ে দেয়ার জন্য মোটর সাইকেল যোগে রওয়ানা হয়। পরে বাড়ি ফেরার পথে সাতমেড়া ইউনিয়নের ঝিটকুড়া এলাকায় গেলে এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলসহ ধাক্কা লাগলে সে সড়কের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়।

এবিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ গাছের সাথে ধাক্কা লেগে ওই মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর