পাবনায় যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি’র উদ্যোগে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপন ও দোয়া মাহফিলে মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, শেখ সাকিরুল ইসলাম রনিসহ যুবলীগের সকল সদস্যবৃন্দরা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর