লক্ষ্মীপুরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার জেলা কার্যালয়ে রাত ১২ টা এক মিনিটে ৪৮ ফাউন্ডের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীল শুভ সূচনা করেন জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল নোমান।
এসময় আতশবাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠেন শত শত নেতাকর্মীরা। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব, সদর উপজেলা পশ্চিম যুবলীগ সভাপতি তাফজ্জল হোসেন চৌধুরী টিটু, সাধারণ সম্পাদক মাহবুবুল হক মাহবুব, সদর পূর্ব যুবলীগ সভাপতি আমির হোসেন আমু, রামগতি উপজেলা যুবলীগ সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জাকির আল মামুন, যুবলীগ নেতা মোফাচ্ছের হোসেন চুন্নু,মামুন বিন জাকারিয়া, ইসমাইল হোসেন মেম্বার, মিজানুর রহমান, তফসির আহম্মদ, আজগর আলী, হিমেল, রাসেল, আপলুসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে রাতের হাঁস পার্টি অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/অমি