ময়মনসিংহে ডোবা থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

ময়মনসিংহের নগরীর দিঘারকান্দা বাই পাস এলাকার ডোবা থেকে অজ্ঞাত তরুণীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে নগরীর দিঘারকান্দা বাই পাস এলাকায় ডোবা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। দুই দিনের ব্যবধানে দুই অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার হলো জেলায়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, সকালে মহাসড়কের আশপাশ এলাকায় দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ডোবায় একটি অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে সড়ক দুর্ঘটনায় বা কেউ মেরে ডোবায় ফেলে রাখতে পারে। তবে, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয় পরে আরও বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় কালভার্টের নিচে স্যুটকেসবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর