ডেঙ্গু বিস্তাররোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের

রাজধানীতে এডিস মশা বিস্তাররোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। ডেঙ্গু মশার উপদ্রব কমাতে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।

আজ বুধবার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় নির্মাণাধীন ৬টি ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই ছাড়াই রাজধানীতে যেসকল ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে সেগুলোতে দুর্নীতি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নতুন ফুটওভার ব্রিজগুলো উদ্বোধন করা হবে।

রাজধানীতে চলাচলরত পুরনো বাস এবং অবৈধ রিকশার ব্যাপারে প্রশ্নের জবাবে তিনি জানান, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠে মাস খানেকের মধ্যেই ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর