শার্শায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার একঝালা গ্রাম থেকে ৩০ কেজি গাঁজাসহ মোঃ মফিজুর রহমান (৪৫)নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে গোড়পাড়া পুলিশ ক্যাম্প’র পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শার্শা থানাধীন শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মোঃ মফিজুর রহমান (৪৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান “বার্তা বাজার” কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্প’র (এসআই) মোঃ এজাজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানাধীন একঝালা গ্রামস্থ জনৈক শুকুর আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মোঃ মফিজুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ বুধবার(১১ নভেম্বর) যশোর আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর