চট্টগ্রাম নগরে স্বর্ণ পাচারকালে কোতোয়ালী থানাধীন রেল স্টেশন এলাকা থেকে জোসেফ উদ্দিন রুমন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে জোসেফকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া জোসেফ উদ্দিন রুমন রাঙ্গুনিয়ার পদুয়া দক্ষিণ পাড়া এলাকার মো. জহির আহমদের ছেলে।
জোসেফের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮৮ ভরি স্বর্ণ, যার মধ্যে আটটি স্বর্ণের বার, দুইটি লকেট, দুই জোড়া কানের দুল ও একটি আংটি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, জোসেফ কোতোয়ালী থানাধীন রেল স্টেশন এলাকা থেকে স্বর্ণগুলো নিয়ে ঢাকা যাচ্ছিল। জোসেফকে গ্রেফতার করা হয়েছে রেল স্টেশন এলাকা থেকে। আর কারা গ্রেফতার জোসেফের সঙ্গে জড়িত তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বার্তা বাজার/কে.কে