নাফ নদী থেকে বাংলাদেশী ৯ জেলেকে ধরে নিয়ে গেল বিজিপি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা একটি মাছ ধরার নৌকাসহ ৯ জন বাংলাদেশী জেলেকে আপহরণ করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপহৃত জেলেরা হলেন -টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মো. নুরুল আলম, মো. ইসমাইল হেসেন, মো. ইলিয়াছ, মো. ইউনুছ আলী, মোহাম্মদ কালা, সাইফুল ইসলাম, সলিমুল্লা, মো. কামাল মিয়া ও মো. লালু মিয়া।

মেম্বার নুরুল আমিন নৌকার মালিক মো. আমিনের বরাত দিয়ে জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়ার মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা নিয়ে ৯ জেলে নাফনদীর মোহনায় মাছ শিকারে যান। এসময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে নাফ নদী ও সাগরের মোহনায় ভাসতে থাকে। বিকেলে বিজিপি সদস্যরা ভাসমান নৌকাসহ ৯জন জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে মিয়ানমারের মংডু হাসসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যান। নৌকার মাঝি মো. কালা মোবাইল ফোনে বিষয়টি নৌকার মালিক কে জানিয়েছেন।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, নৌকাসহ জেলেদের ফেরত চেয়ে ২বিজিপি ব্যাটালিয়নের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর