টাঙ্গাইলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা এক কিশোরীসহ প্রাণ হারিয়েছে তিনজন।

আজ বুধাবর সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।

নাগরপুর থানার তদন্ত ওসি বাহালুল খান বলেন, সকালে নাগরপুর থেকে আরিচাগামী একটি ট্রাক উপজেলার দাসপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালকসহ তিন জন নিহত হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে।

ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর