রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)।

কাপ্তাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে ঘুম থেকে ডেকে তুলে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ওসি নাসির উদ্দীন আরো বলেন, নিহতরা জেএসএস-এর সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর