ঢাকা-১৮ আসনের বহু প্রত্যাশিত উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (১২ই নভেম্বর)। আর এই অংশগ্রহনমূলক নির্বাচনকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহিত নিরাপত্তা ও পরিকল্পনা বাস্তবায়নে রাজধানীর উত্তরা হাই স্কুলে মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিংয়ে নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলমান ভোট কার্যক্রমে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। ওইদিন এই আসনের যে ৮টি থানায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্য উত্তরা বিভাগের অধীনে আছে ৬টি।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শহীদুল্লাহ ব্রিফিং এ উপস্থিত পুলিশ কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
নির্বাচনে ভোট গ্রহনকালে ভোটারদের নিরাপত্তা, জননিরাপত্তা, নির্বাচনী সামগ্রী আনা -নেওয়া, নির্বাচনী ফলাফল জমাদান ও ঘোষনা, নির্বাচনী কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা প্রদান, ভোট কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়ানো, স্হানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার নিশ্চয়তাসহ স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়ে পুলিশের পবিত্র দায়িত্বের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সবাইকে শতভাগ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান ডিএমপির এ দক্ষ উপ-পুলিশ কমিশনার।
উত্তরা বিভাগের সকল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার ওসি, পিআই ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এসআই, এএসআইগনসহ ফোর্সরা এ ব্রিফিং এ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/জুলভার্ন