নারায়ণগঞ্জের আড়াইহাজারে রহস্যজনকভাবে অগাত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার হাঁস। মাত্র ২৪ ঘন্টায় উপজেলার গোপালদী পৌর এলাকার মোল্লার চর গ্রামে মকবুল হোসেন ও মামুনের যৌথ মালিকানাধীন একটি হাঁসের খামারে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে খামারী মকবুল বলেন, আমরা ২ জনে মিলে একটি হাঁসের খামার করি। খামারে দুই দিনের বাচ্চা এনে আমরা লালন পালন শুরু করি। বর্তমানে এইগুলির বয়স ২ মাস।
তিনি জানান, গত কয়েক দিন আগে খামারের কয়েকটি হাঁস মারা যায়। স্বাভাবিক মারা যাওয়ায় আমরা কোন গুরুত্ব দিইনি। তবে ৪ হাজার হাঁসের মৃত্যু বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে এ বিষয়ে জানার চেষ্টা করছি।
তবে উপজেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, বিস্তারিত পরীক্ষা করে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বার্তাবাজার/এসজে