৯ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বাহিনী

কক্সবাজারের টেকনাফে ভারত-মিয়ানমার সীমান্তে অবস্থিত নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে যায়। মঙ্গলবার বিকেল ৫ টার দিকে বঙ্গোপসাগর ও নাফনদীর মোহনায় এ ঘটনাটি ঘটে।

জেলেদের পরিচয় পাওয়া না গেলেও তারা সকলে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ নুরুল আমিন জানান, মঙ্গলবার সকালে নাফনদীর মোহনায় টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা ৯ জন জেলে নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে।

বিকেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা ভাসমান অবস্থায় জেলেসহ নৌকাটিকে ধরে মিয়ানমারের হাসসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যায়।

এ ব্যাপারে টেকনাফ ২নং বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান , নৌকাসহ জেলেদের ফেরত চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর