বিএনপি মহাসচিব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভক্ত হয়ে গেছেন বলে জানিয়েছেন। বাইডেন ও কমলা হ্যারিসের বক্তব্য শুনে তিনি তাদের ভক্ত হয়ে গেছেন বলে মঙ্গলবার এক সংবাদ সন্মেলনে তিনি জানান।
ফখরুল বলেন, ‘বক্তব্য কী! পুরো জাতির জন্য বক্তব্য! কোনো দল বা ব্যক্তির জন্য নয়। দিস উড বি দ্য স্পিরিট অব আ ডেমোক্র্যাটিক লিডার।’
বিএনপির মহাসচিব বলেন, ‘লিডার! নেতা হবেন তিনি, যিনি এভাবে বক্তব্য রাখেন। এত কিছুর পরে বলছেন (জো বাইডেন) যে, ‘লেটস ফরগেট, চলেন আমরা আমেরিকাকে নীল রাজ্য আর লাল রাজ্যে বিভক্ত না করি।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে ঠিক একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি না করে আমরা আজকে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করি, মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করি। এখানে প্রতিষ্ঠানগুলো ঠিক রাখি।’
বার্তাবাজার/এসজে