জনপ্রিয় জাদুশিল্পী ও উপস্থাপক জুয়েল আইচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেইসাথে তার স্ত্রী ও মেয়েও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মা ও মেয়ে সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচ এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ প্রসঙ্গে তা স্ত্রী বিপাশা আইচ জানান, জুয়েল আইচকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে। গত ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা ক্রমেই বাড়তে থাকায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। সে রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে।
তিনি আরও জানান, পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। জানা যায়, তার ফুসফুসও সংক্রমিত হয়েছে। সেখান থেকে পরে তাকে আজ মঙ্গলবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বামীর জন্য দোয়া চেয়ে তিনি জানান, জুয়েল আইচের জ্বর ও কাশি রয়েছে। শ্বাসকষ্ট না থাকলেও অক্সিজেন দেয়া হচ্ছে।
বার্তাবাজার/এসজে