বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছে জিয়াউর রহমান। বাকশাল কায়েম করে আওয়ামী লীগ ধ্বংস হয়েছিল। বিলুপ্ত হয়েছিল।
আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বাংস্কৃতিক দলের উদ্যোগে নূর হোসেন দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনায় তিনি এই কথা বলেন।
খোকন বলেব, বিলুপ্ত আওয়ামী লীগকে পুনর্জন্ম দিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান যদি আওয়ামী লীগের জাতির পিতা হন তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠাতা।
তিনি আরও বলেন, এটা আওয়ামী লীগকে বিশ্বাস করতে হবে যে সেদিন যদি জিয়াউর রহমান গণতন্ত্র না দিতেন তাহলে আজ আওয়ামী লীগ থাকতো না। অথচ আজ তারা জিয়াউর রহমানকে কটাক্ষ করে। তার নামে মিথ্যা কথা ছড়ায়।
জাতীয়তাবাদী স্বাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, ডিএলের সভাপতি সাইফুদ্দিন মনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদউদ্দিন, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসললাম রিপন প্রমুখ।
বার্তাবাজার/এসজে