মাওয়া এক্সপ্রেস ওয়েতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলার কাছে চালতিপাড়া নামক এলাকার হাওলাদার পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত জসিম উদ্দিন(৩০) সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের ইউনুছ মিয়ার পুত্র।

হাসাড়া হাইওয়ে থানার এসআই সাকিব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি তবে কিসের সাথে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি কিন্তু লাশের পাশে অজ্ঞাত একটি মোটর সাইকেল পাওয়া গেছে। এখনো কোন মামলা হয়নি। এ বিষয়ে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে আইনগত ব্যবস্থা নিব।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর