‘বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত’ তা প্রমাণে প্রধানমন্ত্রীকে খোকনের চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেছেন আমি শেখ হাসিনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম জিয়াউর রহমান জড়িত তা প্রমাণ করেন।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বাংস্কৃতিক দলের উদ্যোগে নূর হোসেন দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমানের কোনো ভূমিকা ছিল না। সেদিন সব ভূমিকা ছিল মুশতাকের। সেই মুশতাক কে? তিনি হলেন আওয়ামী লীগের নেতা। তার মন্ত্রিসভায় সব আওয়ামী লীগ নেতা ছিলেন। তাদের শপথ পড়িয়েছেন এইচটি ইমাম।

সেই শপথ অনুষ্ঠানে তৎকালীন সেনাপ্রধান সফিউল্লাহসহ সবাই গিয়েছিলেন একমাত্র জিয়াউর রহমান যাননি উল্লেখ করে খোকন বলেন, তারপরও আওয়ামী লীগ বলে জিয়াউর রহমান জড়িত। তাহলে প্রমাণ করেন। আমি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করলাম প্রমাণ করতে হবে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন কি-না।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, ডিএলের সভাপতি সাইফুদ্দিন মনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদউদ্দিন, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসললাম রিপন প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর