মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খোলা স্থানে খাবার সাজিয়ে রাখার দায়ে এক হোটেল ব্যবসায়ী নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মাশসুরা আমিনার নেতৃত্বে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় খোলা স্থানে খাবার সাজিয়ে রাখার দায়ে দোকান মালিকের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বার্তাবাজার/অমি