প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করায় যুবক গ্রেফতার

পাবনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে রুমেল ইসলাম নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। এর আগ আজ (মঙ্গলবার) সকালে শহরের শালগাড়িয়া মহল্লার আহসানুল সরকার রাজিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

জানা যায়, শহরের দিলালপুরের জেলাপাড়া মহল্লার মৃত রবিউল ইসলামের ছেলে রুমেল ইসলাম ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে ইন্টারনেটের মাধ্যমে আপলোড করে আসছে।

এছাড়া ২০১৪ সালের ৩ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর কথাবার্তা লিখে ইন্টারনেটে আপলোড করেছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানিসহ তাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।

এ বিষয়ে পাবনা থানার ওসি নাসিম আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি রুমেলকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে আসামি রুমেলকে দুপুরে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর