পাবনায় এলজিইডি’র আওতাধীন ইনভেন্টরি হালনাগাদ কর্মসূচীর উদ্ধোধন

২০২০-২০২১ অর্থ বৎসরে সারাদেশ ব্যাপী এলজিইডি’র আওতাধীন রোড ব্রিজ কালভার্ট তথ্যধীন ইনভেন্টরি হালনাগাদ করণ কর্মসূচীর পাবনায় শুভ উদ্ধোধন হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলা মেরিল রোড হতে মালি ইউনিয়নের রোডের ইনভেন্টরি হালনাগাদ শুভ উদ্ধোধন করেন পাবনা সদর উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ বাচ্চু মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী খান,উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল হক, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল রহমান প্রমুখ।

ইনভেন্টরি কার্যক্রমের শুভ উদ্ধোধনের সার্বিক সহযোগিতা করেন অত্রদপ্তরের সার্ভেয়ার মোঃ রাশেদ বিশ্বাস।
উদ্ধোধন শেষে প্রকৌশলী মুহাম্মাদ বাচ্চু মিয়া সকল ইনভেন্টরি হালনাগাদ টিমের সদস্য দের ইনভেন্টরি হালনাগাদ করণ কর্মসূচী সুষ্ঠ ভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর