আকবরকে ধরে পুরস্কার পাচ্ছেন রহিম উদ্দিন

পুলিশের সমালোচিত ও বরখাস্তকৃত এসআই আকবরকে ধরার সময় বিশেষ সহায়তা করেছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার সাহসী ব্যক্তি রহিম উদ্দিন। তার সাহসিকতার পুরস্কার হিসাবে পাচ্ছেন ৫০ হাজার টাকা। আর তাকে এই পুরস্কার দিচ্ছেন কানাডা প্রবাসি জয়নাল আবেদীন জামিল নামের এক।

গত সোমবার কানাডা প্রবাসি জামিল ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন। তিনি ‘বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ’ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে গ্রেফতার করা হয়।

এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআই আকবরকে সিলেটের মহানগর মুখ্য হাকিম আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক মো. আবুল কাশেম ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর