পাবনা সদর থানার হেফাজতে থাকা এক শারীরিক ও বাক প্রতিবন্ধী কিশোর পরিবারের সন্ধান খুঁজছেন পুলিশ।
মঙ্গলবার শহরের জনৈক এক ব্যক্তি এই কিশোর ছেলেটিকে রাস্তায় পেয়ে নিরাপত্তার জন্য দ্রুত থানাতে হস্তান্তর করে। ছেলেটির আনুমানিক বয়স ১২ বছর হবে। গায়ের রঙ শ্যামলা। শান্ত স্বভাবের এই কিশোর আকার ইঙ্গিত ছাড়া কোন কথা বলতে পারে না। স্থানীয় কেউ যদি এই কিশোর ছেলেটির সন্ধান জেনে থাকেন তবে অবশ্যই তাকে পাবনা সদর থানায় দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ করেছেন সদর থানা পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহম্মেদ বলেন, সামাজিক ও মানবিক অবক্ষয়ের জন্য প্রতিনিয়ত আমরা এই ধরনরে শিশুর সন্ধান পাচ্ছি। চারদিন আগে দুইজন শিশু কিশোরগঞ্জ জেলা থেকে মায়ের খোঁজে পাবনায় চলে আসে। রাতে আমাদের টহল পুলিশ তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
তাদের সাথে কথা বলে পরিবারের সন্ধান পেয়েছি। মঙ্গলবার রাতে ওই শিশু দুটিকে তাদের পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে। বুধবার তারা নিজ জেলাতে রওয়না দিবে। মঙ্গরবার আবারো আরেটা শারীরিক ও বাক প্রতিবন্ধী শিশু আমাদের হেফাজতে এসেছে। বেশ মায়াবি চেহারা ছেলেটির। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর হবে। কোন কথা বলতে পারছেনা। শ্রবণ শক্তিও নাই।
এই শিশুটির দেখ ভালের জন্য এখন তার বাবা মাকে খুব দরকার। হয়তো তার মা বাবা তাকে খুঁজচ্ছেন। অনেক ভাবে বলার বা বোঝানোর চেষ্টা করেছি তার ঠিকানা বের করা জন্য কোন কুল কিনারা করতে পারিনি। তাই গণমাধ্যম বন্ধুদের কাছে সহযোগিতা প্রত্যাশা করছি। আমি আমার নিজের ফেসবুক পেজেও শিশুটির পরিবারের সন্ধান চেয়ে একটি ছবি পোষ্ট করেছি। আশা করছি এই শিশুটির ছবি প্রকাশ করা হলে মিলতে পারে তার পরিবারের সন্ধান। তবে ছেলেটি নিরাপদ এবং সুস্থ্য আছে।
আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি তার পরিবারের সন্ধান না পাওয়া যায় তবে জেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে তার পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে। যোগাযোগের জন্য আমার মোবাই নাম্বারটা দিয়ে দিলাম ০১৩২০১২৮৫৮৬। সন্ধান দাতাকে এই মোবাইল নাম্বারের যোগাযোগের জন্য অনুরোধ করেছেন পুলিশ।
বার্তাবাজার/অমি