ময়মনসিংহ রেঞ্জ ভলিবল টুর্নামেন্ট-২০২০’র ফাইনালে শেরপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ দল।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন্স ভলিবল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে শেরপুর জেলা পুলিশ দলকে ৩-০ সেটে (২৫-১৭, ২৫-১৮ ও ২৫-১৯) পরাজিত করে রেঞ্জের চার জেলার মধ্যে এ শ্রেষ্ঠত্ব অর্জন করে ময়মনসিংহ জেলা পুলিশ।

পরে জেলা পুলিশ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।
বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এসময় রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/অমি