উইঘুরের মুসলিমদের বাধ্য করা হচ্ছে শূকরের মাংস খেতে

চীনের শিনজিয়াং প্রদেশে মুসলিম ধর্মালম্বী সাধারণ মানুষকদেরকে অকথ্য নির্যাতন করা হচ্ছে। দেশটির কমিউনিস্ট পার্টি সেখানে ইসলাম ধর্মের কোনো মানুষ না রাখার লক্ষ্যে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে রমজান মাসে রোজা রাখাকে নিষিদ্ধ করে দিয়ে মুসলিমদেরকে শূকরের মাংস খেতে বাধ্য করছে। এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ‘বিটার উন্টার’ নামে চীনের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ক ম্যাগাজিনে।

তাদের এক প্রতিব্দনে বলা হয়, পবিত্র রমজান মাসেও উইঘুরের মুসলিমদের রোজা রাখা নিষেধ। স্কুল পড়ুয়াদের শুয়োর খেতে বাধ্য করা হচ্ছে। সেইসঙ্গে উইঘুরদের শুয়োর পালনেও বাধ্য করছে শিনজিয়াং প্রশাসন। সরকারি নির্দেশ না মানলে জেল, জরিমানা। অভিযোগ, গুম করাও হয়েছে অনেককে।

সেখানকার ক্ষমতাসীন দলের কাছে মুসলিম ধর্মীয় অনুশাসন মানা মানেই সে সন্ত্রাসবাদী। গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর রমজানের সময়েই চীন সরকার ‘সন্ত্রাস বিরোধী ও স্থায়িত্ব রক্ষণাবেক্ষণ ব্যবস্থা’র নামে মুসলিমদের ওপর ব্যাপক দমন কর্মসূচি হাতে নেয়। ইসলাম ধর্মের কোনও অনুশাসন বা শিক্ষাকে মানলেই তার ওপর নেমে এসেছে পুলিশি সন্ত্রাস। রমজান পালন ছিল মুসলিমদের জন্য নিষিদ্ধ। তাই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল উইঘুরদের ওপর কড়া নজরদারির।

নামাজ বা ইফতার, এমনকী, শুক্রবারে জুম্মার নামাজেও ছিল পুলিশের কড়া নজর। সরকারি নথি থেকেই ম্যাগাজিনটি জানতে পেরেছে সন্দেহজনক কাউকে পেলেই পুলিশ ‘প্রশিক্ষণ শিবির’-এর নামে চলতে থাকা বিভিন্ন কয়েদ খানায় চালান করে দিচ্ছে।

সেখানে চলছে কমিউনিস্ট ভাবধারায় দিক্ষিত করার প্রশিক্ষণ। সঙ্গে শারীরিক ও মানসিক অত্যাচার। জেলখানাকেও হার মানাচ্ছে এই তথাকথিত প্রশিক্ষণ শিবির। জিনজিয়াং থেকে কেউ চীনের অন্য শহরে গেলে সেখানেও তাঁদের নথিপত্র পরীক্ষার নামে চলছে ধর্ম চর্চার ওপর নজরদারি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর