নীলফামারীতে জাতীয় পার্টির গণতন্ত্র দিবস পালন

জাতীয় পার্টির গণতন্ত্র দিবস উপলক্ষে নীলফামারী জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জেলা জাতীয় পার্টি অফিস কার্যালয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা জাপার সদস্য সচিব শাহজাহান আলী চৌধুরীর সভাপতিত্বে ও সদর উপজেলা জাপার আহবায়ক আতাউর রহমান বাবুর নেতৃত্বে জাপা অফিস কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো অফিস কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মাহমুদ হাসান অয়নের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক বজলার রহমান, সদস্য সচিব হোসেন আলী, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মমিনুর রশিদ সামুন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক তরিকুল ইসলাম বাবু, জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক তৌহিদা জ্যোতি, সদস্য সচিব নাজমা শারমিন মিতু, সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক সুজা আলম, সদর সেচ্ছাসেবক আহবায়ক নুরুন্নবী, সদস্য সচিব আমিনুর রহমান, জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলার আহ্বায়ক হামিদুল ইসলাম, সদস্য সচিব ফারদিন খান ফাহিম, পৌর ছাত্র সমাজের আহবায়ক আলিফ জাসাইন সিদ্দিক, সদস্য সচিব আল বাশার প্রমুখ।

আবার গণতন্ত্রের পথচলা শুরু হয়েছে। ফলে আবারও হুসেইন মুহম্মদ এরশাদের দৃঢ় প্রত্যয়ের কথা সত্য হয়েছিল যে বাংলাদেশের জনগণের গণতন্ত্র কেউ নস্যাৎ করতে পারবে না। সে কারণেই যেদিন হুসেইন মুহম্মদ এরশাদের ঘোষণায় সামরিক আইনের অবসান হয়ে গণতন্ত্রের সোপান রচিত হয়েছে সেই ১০ নভেম্বর তারিখটিই হতে পারে গণতন্ত্র দিবস।

গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল সব মহলেরই উচিত যথাযোগ্য মর্যাদায় গণতন্ত্র দিবস পালন করা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর