দুরপাল্লার বাসগুলো রাজধানীতে ঢুকতে পারবে না

ঢাকা মহানগরীতে আন্তজেলা বাসগুলোকে আর ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নুর তাপস।

আজ (মঙ্গলবার) দুপুরে নগরভবনের বুড়িগঙ্গা হলে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘বাস রুট রেশনালাইজেশন’ নামের কমিটির ১৩তম সভায় ডিএসসিসি মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, বাইরের বাসগুলোকে ঢাকা শহরের সীমান্তবর্তী এলাকায় নির্ধারিত আন্তজেলা বাসটার্মিনালে যাত্রী নামিয়ে বাসগুলো তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাবে। এতে ঢাকা শহরের ওপর গাড়ির চাপ কিছুটা হলেও কমবে। শহরের সীমান্তবর্তী এলাকায় নির্ধারিত আন্তজেলা বাসটার্মিনালে যাত্রী নামিয়ে দেওয়ার পর সেসব টার্মিনাল থেকে সিটি সার্ভিস বা এমআরটি বা সেবা প্রদানকারী বাহনের মাধ্যমে যাত্রীরা নিজ গন্তব্যে যাতায়াত করবেন।

যার ফলে ঢাকা শহরের ওপর গাড়ির চাপ কিছুটা হলেও কমবে বলে জানিয়ে তিনি বলেন, আগামী বছরের মধ্যেই ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রম দৃশ্যমান পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর