কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম জেলার উলিপুর-রাজারহাট সড়কের বাকরহাট এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেল এর ধাক্কা লেগে বেলা ২টার দিকে মোঃ নুরনবী মিয়া(৬০) নামের এক আরোহীর মৃত্যু ঘটে।

তার সঙ্গে থাকা আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী জানা যায়, তিনি রাঙ্গামাটি বন বিভাগের বন প্রহরী পদে কর্মরত। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা তার স্ত্রী মমতাজ বেগম। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার(১০ নভেম্বর) উপজেলার পৌরসভার যোগীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নুরুন্নবী মিয়া ও তার স্ত্রী মমতাজ বেগম মোটরসাইকেল রংপুর যাওয়ার পথে উলিপুর-রাজারহাট সড়কে বসা বাজার নামক স্থানে পৌঁছায়।

এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নুরুন্নবী মারা যান। পরে এলাকাবাসীরা তার স্ত্রী মমতাজ বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর