বাবা-ছেলের বিরুদ্ধে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক গৃহবধুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূর বাবা সাতৈর ইউনিয়নের কয়ড়া গ্রামের ইউনুচ আলী অপহরণকারী আকাশ মাতুব্বর (২৫) ও তার বাবা বজলু মাতুব্বরের নামে বোয়ালমারী থানার জয়নগর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিয়েছেন। তারা সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৬ মাস আগে উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া গ্রামের ইউনুস আলীর মেয়ের(২০) বিয়ে হয় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার এগারনলী গ্রামের সাইফুল মোল্যার সাথে। চাকরির সুবাদে গৃহবধূর স্বামী ঢাকায় থাকেন। সোমবার রাত ৮টার দিকে বাবার বাড়ি কয়ড়া থেকে ছোটভাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন গৃহবধূ। মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের সাতৈর বাসস্ট্যান্ডে পৌঁছে ভাইকে দাড়িয়ে রেখে ওই গৃহবধূ মোবাইলে টাকা রিচার্জ করতে গিয়ে আর ফিরে আসেনি।

গৃহবধূর বাবা ইউনুচ আলী জানান, ডোবরা গ্রামের বজলু মাতুব্বরের ছেলে আকাশ মাতুব্বর আমার মেয়েকে বিয়ে করার জন্য অনেকদিন ঘোরাঘুরি করছিল। মেয়ে ও আমি আকাশের সাথে বিয়ে দিতে অস্বীকৃতি জানায়। ৬মাস আগে লোহাগাড়ায় মেয়েকে বিয়ে দেই। এরপর থেকে আকাশ মাতুব্বর আমার পরিবারের সাথে শত্রুতা শুরু করে। ওইদিন আকাশ আমার মেয়েকে সাতৈর বাসস্ট্যান্ড থেকে অপহরণ করে নিয়ে গেছে।

মঙ্গলবার বিকালে বোয়ালমারী থানার জয়নগর ফাঁড়ি ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, ‘অপহরণের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা করা হবে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর