রাজধানীর আদাবরের একতি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে ১০ আসামিকে।
আজ (মঙ্গলবার) বিকালে তাদের প্রত্যেককে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। এর আগে দুপুরে তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সন্মেলনা করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, এএসপি আনিসুলকে মারধরের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে। এই ঘটনার সঙ্গে হাসপাতালের কর্তৃপক্ষ, ব্যবস্থাপনার জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ছাড়া এ ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যালোচনার পর তার মৃত্যুকে ‘হত্যা’ বলছে পুলিশ। এদিকে মঙ্গলবার ভোরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
বার্তাবাজার/এসজে