জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন ৮ প্রজাতির প্রাণী

দর্শনার্থীদের জন্য নতুন করে আরো ৮ প্রজাতির প্রাণী যোগ হচ্ছে জাতীয় চিড়িয়াখানায়। চলতি বছরেই এসব প্রাণী আনা হবে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা মো. আব্দুল লতিফ।

৮ প্রজাতির প্রাণীর মধ্যে রয়েছে- গ্রেটার কদু, আফ্রিকান সিংহ, গণ্ডার, কালো ভাল্লুক, লিমা, লাল ক্যাঙ্গারু, ওয়াইল্ড বিস্ট ও বানর।

কিউরেটর জানান, ৮ প্রজাতির পশু আনতে আমরা চলতি বছরে এপ্রিলে টেন্ডার দিয়েছিলাম। কিন্তু করোনা মহামারিতে আমাদের সবকিছু পিছিয়ে গেছে। যদিও দেশে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। টেন্ডারের মেয়াদ চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত আছে। এ সময়ের মধ্যেই আমরা প্রাণীগুলো চিড়িয়াখানায় নিয়ে আসতে পারবো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর