জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে পিটিয়ে মারার অভিযোগে মাইন্ড এইড হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আদাবরে মানসিক হাসপাতালটি পরিদর্শন করে তেজগাঁও জোনের ডিসি হারুন উর রশিদ তিনি বলেন, ‘এটি হাসপাতাল না, এটি ছিল জেলখানা।’ জোর করে রোগী ধরে এনে চিকিৎসা করানো হতো বলেও অভিযোগ করেন তিনি।
হারুন উর রশিদ আরও বলেন, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদর মধ্যে দুজন পরিচালকসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে গ্রেফতার হওয়া প্রত্যেকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় হাসপাতালটির আরেকজন পরিচালক নুর হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
এদিকে, মাইন্ড এইড মানসিক হাসপাতালটির অনুমোদন ছিল না বলে আদালতে প্রতিবেদন দিয়েছেন তদন্ত কর্মকর্তা। তিনি জানান, অবৈধভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছিলো হাসপাতালটি।
বার্তাবাজার/কে.জে.পি