অমরপুর ইসলামীক সামাজিক ঐক্য সংঘ’র উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবসমাজের উদ্বোগে গঠন করা হয়েছে অমরপুর ইসলামীক সামাজিক ঐক্য সংঘ। গতকাল (সোমবার) বিকেলে সুখিয়া ইউনিয়নের অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠিনিকভাবে এ সংগঠনের উদ্বোধন করা হয়।

অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান।

ছবি- বার্তা বাজার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান আবদুল হামিদ টিটু, প্রফেসর শফিকুল ইসলাম মুকুল, ইউপি সদস্য হেলাল, মাওলানা মুফতি শহিদুল্লাহ, মাওলানা আব্দুল ওহাব, জাঙ্গালিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম, রবিন,শরিফুল ইসলাম সায়েম, আরিফ, রুবেল, শিপন, আরমান, নাজমুল, আল -আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের বক্তারা, এলাকার মানুষকে ইসলামের নিয়মনীতি অনুসারে চলার দাওয়াত দেয়া, মাদক নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা করা, ইভটিজিং এর শিকার যেনো কেউ না হয় সেদিকে লক্ষ রাখা, সমাজের বিধবা,দরিদ্র ও এতিমদের পাশে দাঁড়ানোর চেষ্টা করাসহ ৮ টি কার্যাবলি ঘোষণা করা হয়।

সংগঠনের কার্যাবলী। -বার্তা বাজার

বার্তা বাজার/শাহরিয়া_হৃদয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর