বিসিসির সাবেক মেয়রের মুক্তির দাবিতে মানববন্ধন

দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালের দন্ডাদেশ প্রত্যাহারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সাদেকুর রহমান লিঙ্কন, উত্তর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম দিপু, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মঈনুল আবেদিন তুহিন, মহানগর স্বোচ্ছাসেবক দল নেতা আঃ মালেক, সাবেক যুবদল সহ-সভাপতি নওশাদ আহমেদ মিঠু ও জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি তারেক আল ইমরান প্রমুখ।

বক্তারা যে মামলায় সাবেক এই মেয়রের কারাদন্ড হয়েছে তা ষড়যন্ত্রমূলক। প্রসঙ্গত, আহসান হাবিব কামাল, সাবেক পৌর মেয়র ও সিটি মেয়র। তিনি বিএনপির কেন্দ্রিয় নেতা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর