পাবনায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাবনায় র‌্যাবের একটি বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলা গাছপাড়া টেবুনিয়া মহাসড়কের পাশে মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যার।

আটককৃত’রা হলেন, পাবনা সদর উপজেলা মজিদপুর গ্রামের মোঃ সোনা মিয়া’র ছেলে মোঃ আক্তার হোসেন (৪৫), এবং একই এলাকার মোঃ মোজাহার শেখ’র ছেলে মোঃ মাসুদ রানা (৩৭)।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর