লালমনিরহাটে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

লালমনিরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২০ এর সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট কলেজিয়েট স্কুল এন্ড কলেজ মাঠে দুই দিন ব্যাপী এই মেলার শেষ দিনে বিজয়ী শিক্ষার্থী উদ্ভাবকদের হাতে পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু জাফর।গত নয় নভেম্বর শুরু হওয়া এই মেলায় জেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু জাফর বলেন,আমাদের বাচ্চারা অনেক ভালো করছে।নতুন নতুন অনেককিছু উদ্ভাবন করে বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার ক্ষমতা তাদের আছে।এই আয়োজনের মধ্যে দিয়ে তাদের প্রতিভা বিকশিত হবে এবং বিজ্ঞান সমৃদ্ধ হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর