দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯৯ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ১০৮ জন। মোট শনাক্ত হলো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন করোনা রোগী।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন।
বার্তাবাজার/কে.জে.পি