সিরাজদিখানে বিকল্প যুবধারার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“এসো রোজগার করি, বেকারমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিকল্প যুবধারার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা বিকল্প যুবধারার আয়োজনে কেয়াইন ইউনিয়নের নিমতলা মামনি প্লাজায় উপজেলা বিকল্প ধারার কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এর আগে আনন্দ র‍্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিকল্প যুবধারার আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক মহিউদ্দিন শেখ সায়েম সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার। প্রধান আলোচক উপজেলা বিকল্প যুবধারার যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন শাওন। আরো ছিলেন উপজেলা বিকল্প ধারার উপদেষ্টা এটিএম রুহুল আমিন, উপজেলা বিকল্প ধারার যুগ্ম আহবায়ক বজলুর রহমান, সাইফুল ইসলাম মিন্টু, উপজেলা বিকল্প যুবধারার যুগ্ম আহবায়ক মাসুদ বিন গনি সহ আরো অনেকে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর