অভয়নগরে আম গাছে ফাঁস দেয়া অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন একটি বাড়ির সামনের আমগাছ থেকে ফাঁস দেওয়া অবস্থায় জিহাদুল ইসলাম মোল্যা (২১) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১০ নভেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের সামছুর রহমান মোল্যার ছেলে জিহাদুল ইসলাম মোল্ল্যা (২১)।

নিহতের ভাই জানান, আমার ভাই জিহাদুল নওয়াপাড়া বাজারে আফজাল কুরিয়ার সার্ভিসের মালামাল বহনের কাজ করতেন। যে কারণে আমাদের গ্রামের বাড়িতে না থেকে কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন আমার বাড়ির বারান্দায় থাকতেন। সোমবার রাতের খাবার শেষে জিহাদুল বারান্দায় ঘুমিয়ে পড়ে। ভোররাতে আমি বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে বাড়ির সামনের আমগাছে জিহাদুলের ফাঁস দেওয়া লাশ দেখতে পাই। মঙ্গলবার সকালে বিষয়টি অভয়নগর থানা পুলিশকে অবগত করি।

তিনি আরো জানান,কিছুদিন আগে থেকে জিহাদুল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় তাঁর চিকিৎসা চলছিল।

অভয়নগর থানার (এসআই) রিয়াজুল ইসলাম বার্তা বাজার কে জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছে আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হচ্ছে। নিহতের চলমান চিকিৎসার কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর